প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ২০:১৬
চান্দ্রা দরবার শরীফের বার্ষিক ইফতার মাহফিলে সহস্রাধিক মুসল্লির ইফতার

ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী সকদী রামপুর চান্দ্রা দরবার শরীফের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ রমজান বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) চান্দ্রা সাইফিয়া নকশবন্দিয়া মোজাদ্দেদীয়া দরবার শরীফ মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর আল্লামা ড. এসএম হুজ্জাতুল্লাহ নকশবন্দী মোজাদ্দেদী (মা.জি.আ.) মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
|আরো খবর
বাদ আসর থেকে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনার পর খতমে খাজেগান পড়া হয়। এরপর মিলাদ-কিয়াম শেষে মুনাজাত করা হয়।
ইফতার মাহফিলে সহস্রাধিক মুসল্লি অংশ নেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন এশায়াতে সাইফিয়ার মহাসচিব ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাড. কামরুল হাসান, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনসহ দরবার শরীফের খাদেম, ভক্ত, অনুরক্তগণ।








