প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৯:৪৩
শাহরাস্তিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
আমরা জনগণকে বিশেষ কার্ডের স্বপ্ন দেখাতে চাই না
.... নেয়ামুল বশির

চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার ১০ দলীয় জোটের প্রার্থী এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামুল বশির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেছেন, আমরা জনগণকে বিশেষ কার্ডের স্বপ্ন দেখাতে চাই না। একটি দল ৫ আগস্টের পর ফ্যাসিবাদী আচরণ করছে। তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছে। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, আগামী নির্বাচনে কোনো প্রকার জোর দখল, অপকর্ম করতে দেয়া হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এলাকায় কম আসলেও আমাদের প্রধান শক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা সবাই ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ আগামী দিনে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবো। কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হবে না।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
শনিবার (২৪ জানুয়ারি ২০২৫) বিকেলে শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলার সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, উপজেলা জামায়াতের আমির মো. মোস্তফা কামাল, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন।








