প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১২:২৯
এনসিপির ৭১ সদস্যের ফরিদগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ৭১ সদস্যের ফরিদগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন শরীফুল ইসলাম (দেওয়ান শরীফ) এবং সদস্য সচিব হিসেবে অ্যাড. মো. আব্দুল জব্বার। এছাড়া এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সৈকত হোসেন আমিন, যুগ্ম আহ্বায়ক হিসেবে ফারুকুল ইসলামসহ অন্যান্য, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাকিব পাঠান, যুগ্ম সদস্য সচিব (আইটি ও প্রচার সেল) মো. মামুনুর রশিদ ও অন্যরা। এছাড়া সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন রাজ, সহ-সাংগঠনিক সম্পাদক নুরে আলম ভুঁইয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সদস্য হিসেবে হাফেজ ইয়াসিন প্রমুখ। আগামী ছয় মাস অথবা পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে।








