শনিবার, ২১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৯

প্রধান অতিথি হয়ে বসলেন দর্শকের কাতারে...

অনলাইন ডেস্ক
প্রধান অতিথি হয়ে বসলেন দর্শকের কাতারে...

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন। শনিবার (১ জানুয়ারি, ২০২৫) বাকিলা বাজারস্থ বাকিলা আদর্শ একাডেমীর বার্ষিক ক্রীড়া, সাস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন প্রধান অতিথি। যথা সময়ে অনুষ্ঠানস্থলে পৌঁছলেন তিনি। অতিথিদের জন্য বরাদ্দকৃত চেয়ারসহ পুরো অনুষ্ঠানস্থল কানায় কানায় পরিপূর্ণ। এ সময় মিজানুর রহমান মিলন কোনো ধরনের হাঁক-ডাক না দেখিয়ে কাউকে কিছু বুঝতে না দিয়ে নিজের জন্যে বরাদ্দকৃত প্রধান অতিথির চেয়ারে না বসে তাৎক্ষণিক বসে পড়লেন অভিভাবকদের কাতারে। তরুণ ও দেমাগহীন এই জনপ্রতিনিধির তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় উপস্থিত বহুজনে বাহবা দিতে থাকেন তাঁকে। পুরো সময় জুড়ে তিনি বসে ছিলেন অভিভাবকদের সাথে। এ সময় অনেক অভিভাবকে বলতে শোনা যায়, এই না হলো সত্যিকারের জনপ্রতিনিধি, যার মধ্যে থাকবে না কোনো অহংকার। অনুষ্ঠানস্থল থেকে ছবিটি তুলেছেন আমাদের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়