শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১৮:৫১

ইন্টার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুরের ইয়ার লাঞ্চিং অনুষ্ঠান সম্পন্ন

ইন্টার‌্যাক্ট ক্লাবের সকল কর্মসূচিতে আমার সহযোগিতা থাকবে

---------------------মেয়র রোটাঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল

স্টাফ রিপোর্টার
ইন্টার‌্যাক্ট ক্লাবের সকল কর্মসূচিতে আমার সহযোগিতা থাকবে

ইন্টার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুরের ইয়ার লাঞ্চিং অনুষ্ঠান ১৫ জুলাই সোমবার বিকেলে চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নূরুর রহমান কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। ইন্টার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুরের সভাপতি আইটিআর সাহিরা নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অনারারী রোটাঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক রোটাঃ আলহাজ্ব অ্যাডঃ মোঃ ইকবাল-বিন-বাশার পিএইচএফ, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ অধ্যাপক মোঃ জাকির হোসেন আরএফএসএম, সভাপতি রোটাঃ অ্যাডঃ মোঃ নজরুল ইসলাম পিএইচএফ, ভাইস প্রেসিডেন্ট ও ইন্টার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুরের চেয়ারম্যান রোটাঃ উজ্জ্বল হোসাইন আরএফএসএম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার তানিয়া ইশতিয়াক খান, ইন্টার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুরের অ্যাডভাইজার রোঃ পিপি রেজাউল ইসলাম রকি।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার মেয়র অনারারী রোটাঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, এ রকম সামাজিক সংগঠনগুলোতে কোনো রাজনীতি চর্চা হয় না। এখানে এসে মানবিক ও সমাজসেবামূলক অনেক কাজ করা যায়। সমাজের অবহেলিত ও সামাজিক যে কোনো সমস্যা নিরসণে রোটারী, রোটার‌্যাক্ট ও ইন্টার‌্যাক্ট ক্লাবের অনেক অবদান রয়েছে। আর এজন্য তাদের যে কোনো কার্যক্রমে আমি ছুটে আসি। ইন্টার‌্যাক্ট ক্লাব সকল কর্মসূচিতে আমার সহযোগিতা থাকবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক রোটাঃ আলহাজ্ব অ্যাডঃ মোঃ ইকবাল-বিন-বাশার পিএইচএফ, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ অধ্যাপক মোঃ জাকির হোসেন আরএফএসএম, সভাপতি রোটাঃ অ্যাডঃ মোঃ নজরুল ইসলাম পিএইচএফ, ভাইস প্রেসিডেন্ট ও ইন্টার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুরের চেয়ারম্যান রোটাঃ উজ্জ্বল হোসাইন আরএফএসএম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার তানিয়া ইশতিয়াক খান, ইন্টার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুরের অ্যাডভাইজার রোঃ পিপি রেজাউল ইসলাম রকি, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রোঃ কাজী আজিজুল হাকিম নাহিন, আইপিপি রোঃ নাজমুন নাহার, সেক্রেটারী রোঃ ওবায়েদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের রোটারিয়ান, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের রোটার‌্যাক্ট, রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসীর রোটার‌্যাক্ট, চাঁদপুর ইন্টার‌্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ।

সভার প্রতিবেদন পাঠ করেন ইন্টার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুরের সেক্রেটারী আইটিআর আবরার ইসলাম আরিয়ান, পরিসংখ্যান প্রদান করেন আইটিআর তাসনিমা ফারহান। সভার মূলতবি আগামী সভার আমন্ত্রণ জানান সভাপতি আইটিআর সাহিরা নাছির।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়