শনিবার, ২১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ২০:০৮

কচুয়ার আশরাফপুর কাজী বাড়িতে দুর্ধর্ষ চুরি

কচুয়ার আশরাফপুর কাজী বাড়িতে দুর্ধর্ষ চুরি
অনলাইন ডেস্ক

কচুয়া উপজেলার আশরাফুল ইউনিয়নের আশরাফপুর নতুন বাজার সংলগ্ন কাজী বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ২২ এপ্রিল সোমবার ভোর রাত অনুমান ৩/৪ টার দিকে কাজী আলহাজ্ব হাবিবুর রহমানের ঘরে এ ঘটনাটি ঘটে। তিনি জানান, আমার পরিবার লোকজন কুমিল্লা এবং প্রবাসে বসবাস করে। আমি কুমিল্লায় বসবাস করি এবং সাপ্তায় ২/৩দিন বাড়িতে এসে থাকি।রবিবার বিকেলে কুমিল্লা বাসায় চলে যাবার পর দিবাগত রাত অনুমান ৩/৪ টার দিকে বাড়ির সামনে লাগানো সিসি ক্যামেরার লাইন বিচ্ছিন্ন করে গেইটের এবং মেইন দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোর চক্র। চোর চক্র ঘরের একাধিক স্টিল আলমাইরা এবং সন্দুক ভেঙে আমার মৃত মায়ের ৪/৫ ভরি ওজনের স্বর্ণ অলংকার, ডেবিট কার্ডের কাগজপত্র ও ড্রয়ার থেকে নগদ ৩/৪ হাজার টাকা নিয়ে যায়। এছাড়াও আলমাইরাতে থাকা প্রয়োজনীয় কাগজপত্র সহ অন্যান্য মালামাল ছড়িয়ে ছিটিয়ে রাখে। সোমবার সকালে আমার বাড়ির প্রতিবেশী কাজী জহিরুল ইসলাম ঘটনাটি আমাকে জানালে আমি কুমিল্লা থেকে বাড়িতে এসে উল্লেখিত ক্ষয়ক্ষতি দেখতে পাই। কচুয়া থানা পুলিশ ঘটনাটির খবর পেয়ে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সরজমিনে এসে পরিদর্শন করেন। এ ব্যাপারে কাজী হাবিবুর রহমান কচুয়া থানায় সাধারণ ডায়েরী করবে বলে জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়