শনিবার, ২১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১৮:৩৫

হাজীগঞ্জে ২ দিন ব্যাপি পিঠা উৎসব শুরু

হাজীগঞ্জে ২ দিন ব্যাপি পিঠা উৎসব শুরু
পাপ্পু মাহমুদ

হাজীগঞ্জে ২ দিন ব্যাপি পিঠা উৎসব শুরু হয়েছে। শুক্রবার বিকালে থেকে শনিবার থেকে এ পিঠা উৎসব চলবে। পিঠা উৎসব টি আয়োজন করেন হাজীগঞ্জ ফোরাম নামের একটি সংগঠন। হাজীগঞ্জ বাজারস্থ মকিমউদ্দিন শপিং সেন্টারের ৫ তলায় পিঠা উসৎবের আয়োজন করা হয়।

হাজীগঞ্জ ফোরাম আয়োজিত পিঠা উৎসবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে ব্যাপক দর্শনার্থীদের ভীড় লক্ষ করা যায়।

দুদিন ব্যাপি পিঠা উৎসবের উদ্বোধন করেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে। এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার ওসি তদন্ত মিন্টু দত্ত।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ ফোরামের সদস্য সচিব ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ।

উল্লেখ্য, হাজীগঞ্জ ফোরামের আয়োজনে পিঠা উৎসবে হাজীগঞ্জের নারী উদ্যোক্তারা পিঠার বিভিন্ন স্টল নিয়ে পসরা সাজিয়ে বসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়