শনিবার, ২১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১৮:০৯

মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতিদের এসি মিজানের আর্থিক সহায়তা

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতিদের এসি মিজানের আর্থিক সহায়তা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান (এসি মিজান)।

শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজারে ক্ষতিগ্রস্ত ৪ ব্যবসায়ীকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ নেতা তৌফিক দেওয়ান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, যুবলীগ নেতা রমিজ উদ্দিন শিশির, আবদুর রহিম, সেলিম গাজী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম মুরাদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন, আলম শামসুজ্জামান সহ দলীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বৃহস্পতিবার ২ নভেম্বর আনুমানিক ভোর ৪টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫ টি দোকান ভস্মিভূত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়