মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১২:৪২

ইয়ামাল-মেসি

অনলাইন ডেস্ক
ইয়ামাল-মেসি

ইয়ামাল-মেসি পীযূষ কান্তি বড়ুয়া

একদিকে ইয়ামাল একদিকে মেসি

দুজনকে টানাটানি আজ কম-বেশি

কেউ বলে মেসি হারে কেউ ইয়ামাল

রাত জেগে আমি ভেবে পাই না তো তাল।

মেসি তারে কোলে নিলো দুহাজার সাতে

গোসলের পানি দিলো নিজে দুই হাতে

গামলায় নিয়ে পানি সাবানের ফেনা

তুলে তারে নাইয়েছে জেনেছে তা কে না?

সেই ছেলে আজ কি না হলো প্রতিপক্ষ

যোগ্যতা সামর্থ্যে হলো সম দক্ষ

তার ডরে কাঁপে আজ আর্জেন্টিনা ও

সে খবরে হতবাক মার্কিনী চীনা ও!

আমি বাপু নেইমারে আজো আছি থমকে

ইয়ামাল আর মেসি কার চেয়ে কম কে?

আমি চাই খেলা হোক ঘুমে যাতে থামি নে

যেই জিতে কাপ মেসি নয় শিশু লামিনে।

(১৯ জুলাই ২০২৬, বিশ্বকাপ ফাইনালের প্রাক্কালে)

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়