সোমবার, ২২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ২২:২৭

ব্রাজিল মানেই বিশ্বকাপ ফুটবলের পূর্ণতা

---আবু সায়েদ মো. তারেক

মো. জাহাঙ্গীর আলম হৃদয়।
ব্রাজিল মানেই বিশ্বকাপ ফুটবলের পূর্ণতা

সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্রে ইডিসির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আবু সায়েদ মো. তারেক ফিফা বিশ্বকাপ ২০২৬ নিয়ে তাঁর ভাবনায় চাঁদপুর কণ্ঠকে বলেছেন,

খেলার মাঝে হারজিত চিরদিন থাকবে। আর এটাকে মেনেই সবাই বিশ্বকাপে খেলতে আসে।

এবার বিশ্বকাপে প্রায় অর্ধশত দেশ অংশগ্রহণ করেছে। সেখানে দর্শকের মন জয় করে সব খেলোয়াড় গোল দিতে না পারলেও দর্শকরা খেলা দেখে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠে । দেশের গণ্ডি পেরিয়ে সৌদি আরবে এসেও কাজের ফাঁকে বিশ্বকাপের আলোচনার টেবিলে মাঝে মাঝে যুক্ত হই। প্রিয় দল ব্রাজিলের খেলা দেখার সুযোগ না হলেও দলটির ভক্ত হিসেবে পাশে আছি।

তিনি বলেন, খেলা দেখুন আনন্দ করুন। তবে ঠিক থাকতে হবে। স্বপ্ন দেখি ব্রাজিল বিশ্ব ফুটবলের শিরোপা জিতে বাড়ি ফিরবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়