প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৮:১০
দোয়া করি, আর্জেন্টিনা এ বছরও বিশ্বকাপ অর্জন করুক
---কামরুজ্জামান কামাল

ফুটবল বিশ্বকাপ জ্বরে কাঁপছে সারা পৃথিবী।
নিজ নিজ দেশের সাপোর্ট নিয়ে বা দলের সাপোর্ট নিয়ে সবাই উচ্ছ্বসিত। বাংলাদেশের সকলের একটা আক্ষেপ আছে যে, বাংলাদেশ বিশ্বকাপে উঠতে পারেনি, তবে আশা আছে যে এক সময় বাংলাদেশ ফুটবল দল খেলবে বিশ্বকাপ। এমন প্রেক্ষাপটে ক্রীড়াপ্রেমী, চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক
মোহাম্মদ কামরুজ্জামান কামাল চাঁদপুর কণ্ঠকে তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ছোটবেলায় অনেক ফুটবল খেলেছি এবং ফুটবল খেলাটাকে বেশি ভালোবাসি। ১৯৮৬ সালে যখন এসএসসি পরীক্ষা দেই, পরীক্ষার পাশাপাশি বিশ্বকাপ হয়েছিলো সে বছরই। দিয়াগো ম্যারাডোনার জাদুকরি ফুটবল খেলা দেখতে কিন্তু ভুলিনি। ১৯৮৬ সালে ম্যারাডোনা জাদুকরি যে ফুটবল খেলেছিলো
নান্দনিকভাবে, আজও সেই ফুটবল খেলা চোখে ভাসে। আর্জেন্টিনার জন্যে বিশেষ আবেগ ছিলো। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় খুবই চমৎকার একটি দিন গিয়েছিলো সেই সময়। ২০২২ সালের পর
২০২৬ বিশ্বকাপেও মেসির নেতৃত্বে পুনরায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে বলে আমার বিশ্বাস। আল্লাহ পাকের কাছে দোয়া করি যে, আর্জেন্টিনা এ বছরও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করুক।







