শুক্রবার, ১২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৫:৪১

আর্জেন্টিনা দলের ফুটবল মানেই এক ভিন্ন অনুভূতি ও শৈল্পিক সৌন্দর্য

......এম আর ইসলাম বাবু

কবির হোসেন মিজি
আর্জেন্টিনা দলের ফুটবল মানেই এক ভিন্ন অনুভূতি ও শৈল্পিক সৌন্দর্য

চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ, সাংবাদিক, ক্রীড়ানুরাগী, উপস্থাপক, নাট্যাভিনেতা, থিয়েটার ফোরাম, চাঁদপুর-এর সাধারণ সম্পাদক এম আর ইসলাম বাবু এবারের বিশ্বাকাপ নিয়ে তার প্রিয় দলের অনুভুতি প্রকাশ করতে গিয়ে চাঁদপুর কণ্ঠকে বলেন,

বিশ্বকাপ ফুটবল মানেই দারুণ এক অনুভূতি। বিশ্বকাপ ফুটবলে আমার প্রিয় দল আর্জেন্টিনা। আমি মনে করি তাদের দলের মধ্যে একটা ভিন্ন ছন্দ ও ফুটবল উন্মাদনা রয়েছে। সবচেয়ে বড়ো কথা হলো, ফুটবল বিশ্বের ইতিহাসে সেরাদের সেরা ফুটবলার মেসি রয়েছে এই দলে। এবারের বিশ্বকাপেও মেসি খেলবেন। আমরা তাঁর ছন্দের খেলা উপভোগ করবো। আর্জেন্টিনার জন্যে শুভ কামনা রইলো সবসময়।ফুটবল ইতিহাসে আর্জেন্টিনা অন্যতম সফল ও ধারাবাহিক একটি দল। তাদের উল্লেখযোগ্য আন্তর্জাতিক সাফল্যের মধ্যে রয়েছে : ৩টি ফিফা বিশ্বকাপ, সর্বোচ্চ ১৬ বারের কোপা আমেরিকা শিরোপা, ২টি অলিম্পিক স্বর্ণপদক এবং ১টি ফিফা কনফেডারেশন্স কাপ। ২৩টি প্রধান আন্তর্জাতিক শিরোপা জিতে তারা বিশ্ব পুরুষ ফুটবলে সর্বোচ্চ শিরোপা অর্জনের অনন্য রেকর্ডের অধিকারী।আর্জেন্টিনার এই সাফল্যের পেছনে বড়ো অবদান রয়েছে ডিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসির মতো বিশ্বসেরা ফুটবলারদের। বর্তমান ফিফা পুরুষ র‍্যাংকিংয়েও দলটি ১ম স্থানে থেকে তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়