বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১০:৫১

অনন্য রেকর্ডে ভাগ বসাবে আর্জেন্টিনা এটাই প্রত্যাশা

অনলাইন ডেস্ক
অনন্য রেকর্ডে ভাগ বসাবে আর্জেন্টিনা এটাই প্রত্যাশা

বিশ্বকাপ ফুটবল যখন থেকে দেখা বা বোঝা শুরু করি, তখন থেকেই সবচেয়ে পছন্দের দল হিসেবে আর্জেন্টিনাকেই সমর্থন করি। এই দলটা আমাকে যেমন কাঁদিয়েছে, তেমনি দিয়েছে অসংখ্য আনন্দের মুহূর্ত। তাদের পরাজয়ে হয়েছি বিষণ্ন, আবার সাফল্যে উল্লাসে ভেসেছি। বিশেষ করে , ২০২২ সালে ফুটবলের মহানায়ক লিওনেল মেসি’র হাতে বিশ্বকাপ ট্রফি দেখাটা ছিলো স্বপ্নপূরণের মত।

ধ্রুপদী ও নান্দনিক ফুটবলের জন্যে বিখ্যাত ল্যাটিন আমেরিকার এই দেশটি এবারের বিশ্বকাপে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। তাই তাঁদের ঘিরে প্রত্যাশাও থাকবে অনেক বেশি। বিশ্বজুড়ে অগণিত সমর্থকের মতো আমিও আশা করি, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফিটা নিজেদের ঘরে তোলার গৌরব অর্জন করবে ম্যারাডোনা-বাতিস্তুতার দেশটি।

পরপর দুবার বিশ্বজয়ের রেকর্ড আছে ব্রাজিল ও ইটালির, এবার এই অনন্য রেকর্ডে ভাগ বসাবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাÑএটাই প্রত্যাশা।

নয়ন আহমেদ

কোড়ালিয়া রোড, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়