বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০২:৫৮

চাঁদপুর সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া

নির্বাচনে আমরা জয়লাভ করেছি, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল না আসার কারণ খুঁজতে হবে

---------শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

চৌধুরী ইয়াসিন ইকরাম
নির্বাচনে আমরা জয়লাভ করেছি, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল না আসার কারণ খুঁজতে হবে
ক্যাপশন -চাঁদপুর সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি : ইয়াসিন ইকরাম।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) চাঁদপুর ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ ও পথ অনুযায়ীই আমরা সকল কাজকর্ম এগিয়ে নিচ্ছি। আজ এখানে উপস্থিত রয়েছেন জেলা সদর ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। আমাদের জেলা বিএনপির প্রবীণ নেতা সাবেক এমপি জিএম ফজলুল হক মঙ্গলবার সন্ধ্যায় মারা গেছেন (ইন্না লিল্লাহে.......রাজিউন )। বৃহস্পতিবার বাবুরহাটে তার জানাজায় সকল নেতা-কর্মীকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ করছি।

তিনি আরো বলেন, সরকার গঠনের পর এই প্রথম আমার থানা বিএনপি নেতৃবৃন্দের সাথে বসা ও দেখা। আমার ইচ্ছে আছে প্রত্যেকটি ইউনিয়নে যাওয়ার। সপ্তাহে তিন দিন হলেও আমি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যাবো, সভা করবো। বৃহস্পতি, শুক্র ও শনিবার এই তিনদিন আমি ইউনিয়নগুলোতে যাবো। ঈদের পরেই আমি প্রতিটি ইউনিয়নে যাবো। তিনি বলেন, নির্বাচনে আমরা জয়লাভ করেছি, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাইনি। কোথায় আমাদের ব্যর্থতা সে জায়গাগুলো খোঁজ করতে হবে। সে জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। জনগণের উন্নয়নের জন্যে আমরা কাজ করে যাবো। কোনো নেতা-কর্মী কোথাও গিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে পারবে না।

সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লা সেলিম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি বাবুল খান, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসান, বিএনপি নেতা আজহারউদ্দিন মিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা কৃষক দলের সভাপতি সভাপতি এনায়েত উল্লাহ খোকনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। ইফতারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা শেখ ইসমাইল হোসেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়