শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০

ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জের

চাঁদপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আলআমিন হোসাইন
চাঁদপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার প্রতিবাদে চাঁদপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের মুহুর্মুহু স্লোগানে উত্তাল হয়ে উঠে রাজপথ। পরে পুলিশের আশ্বাসে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৯টার পর থেকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় ছাত্র-জনতা। পরে সেখান থেকে মিছিল সহকারে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের পক্ষে সাইফুদ্দিন হিশাম বলেন, জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের বিচার করতে বাধা কোথায় আমরা বুঝছি না। তিনি বলেন, ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ নেতাকর্মীদের ওপর হামলা গণতান্ত্রিক অধিকার হরণের শামিল। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়