রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:২৯

বিপণীবাগের ৩ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন বাহাদুরপুরের পীর সাহেবের মোনাজাতে সমাপ্ত

বিপণীবাগের ৩ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন বাহাদুরপুরের পীর সাহেবের মোনাজাতে সমাপ্ত
তিন দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনে বয়ান করছেন মাওলানা শাহ মুহাম্মদ অলিউল্লাহ।
মো. আবদুর রহমান গাজী

চাঁদপুর শহরের বিপণীবাগে ৩৫তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) রাতে বাহাদুরপুরের পীর সাহেব মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের গুরুত্বপূর্ণ নসিহত ও আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী এ মাহফিলের সমাপ্তি হয়।

সম্মেলনের প্রথম দিনে (১৯ নভেম্বর ২০২৬) বক্তব্য রাখেন গাছতলা দরবার শরীফের পীর সাহেব মাওলানা খাজা অলি উল্লাহ, সাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা রুহুল্লাহ সাজুলি, ঢাকা মিরপুর পিএম পুলিশ লাইনস জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান সালেহী, মদিনা বিশ্ববিদ্যালয়ের মোবাল্লিগ আ ন ম নুরুর রহমান, দারুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা সোহাইল আহমদ চিশতী এবং পাটোয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম। সেদিন মাহফিল সঞ্চালনায় ছিলেন আন নাজির আইডিয়াল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হারিস উদ্দিন দেওয়ান।

দ্বিতীয় দিন (২০ নভেম্বর) ওয়াজ করেন বাংলাদেশ টেলিভিশনের ভাষ্যকার মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী, বড় স্টেশন জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম, ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান, প্রফেসর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা শাহাজান সিরাজী এবং বিষ্ণুদী আল আকসা জামে মসজিদের খতিব মাওলানা মো. হাবিব বিন নুরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন আলী রাজা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ।

সমাপনী দিনে ওয়াজ করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী, গুলশান বাইতুল আবরার জামে মসজিদের খতিব মাওলানা শাহ মুহম্মদ ওয়ালী উল্লাহ, আল কারীম দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আমিন জিহাদী, চাঁদপুর সরকারি কলেজ মসজিদের খতিব হাফেজ মাওলানা নিজামুল হক, শরীয়তপুর মূলফৎগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বিএম মোস্তফা কামাল এবং এলাহি জামে মসজিদের খতিব মাওলানা গাজী মো. হানিফ। সঞ্চালনায় ছিলেন মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিন দিনব্যাপী ঐতিহাসিক এ ইসলামী মহাসম্মেলন চাঁদপুর সরকারি কলেজ মাঠে না হয়ে মসজিদে অনুষ্ঠিত হয়। ধারাবাহিকভাবে বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত ওলামায়ে কেরামের ওয়াজ-নসিহতের মধ্য দিয়ে শনিবার রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়