বুধবার, ১০ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ২০:০৬

চাঁদপুরে ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাইনুল ইসলাম মমিনের ইন্তেকাল, জানাজা সম্পন্ন

পলাশ দে
চাঁদপুরে ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাইনুল ইসলাম মমিনের ইন্তেকাল, জানাজা সম্পন্ন
ছবির ক্যাপশন: বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মাইনুল ইসলাম মমিনের জানাজার নামাজে উপস্থিত মুসল্লিদের একাংশ এবং মরহুমের জীবিত সময়ের ছবি (ইনসাইডে) ।

থিয়েটার ফোরাম চাঁদপুরের সদস্য ও চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মাইনুল ইসলাম মমিন (৪৯) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দীর্ঘ দিন ধরে কিডনি ও ডায়াবেটিসজনিত নানাবিধ জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

​একজন প্রগতিশীল, পরোপকারী, দানশীল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে মাইনুল ইসলাম মমিন এলাকায় অত্যন্ত জনপ্রিয় ও সমাদৃত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বাবুরহাট বাজারের ব্যবসায়ী মহল এবং চাঁদপুরের সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ব্যবসায়ী বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। বিশিষ্ট সাংবাদিক মির্জা জাকির তাঁর ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসে লিখেন, "সেই ছোটবেলা থেকে দেখে এসেছি, চিনি ও জানি। তোকে আর দেখব না ভাবতেই পারছি না। আল্লাহ তোকে জান্নাতবাসী করুন—এই দোয়া করি।"

​গতকাল ১০ জুন ২০2৬, বুধবার বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাবুরহাট বাজারের ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

​জানাজায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ:

মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটোয়ারী; প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী; দৈনিক চাঁদপুর কণ্ঠের ব্যবস্থাপক সেলিম রেজা; সাংবাদিক ও উপস্থাপক এম আর ইসলাম বাবু; চাঁদপুর পৌরসভার কর্মকর্তা রাফি রাসেল এবং বাবুরহাট বড় মসজিদের খতিব মুফতি মাওলানা আলহাজ্ব ফারুক আহমেদ।

​এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য আলহাজ্ব মো. হযরত আলী গাজী; চাঁদপুর মেঘনা থিয়েটারের সভাপতি মো. রিংকু ও সাধারণ সম্পাদক হারুন ডাক্তার; চাঁদপুর সাহিত্য একাডেমির নবনির্বাচিত নির্বাহী সদস্য ও লেখক মোখলেছুর রহমান ভূঁইয়া; বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মোহনা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. জসিম মাল, ব্যবসায়ী মাসুদ খান, কাকন খান, মো. জহিরুল ইসলাম গাজী, আলহাজ্ব মো. মানিক মাল, মো. শাহাদাত হোসেন খান, মো. রফিক খান, মো. মোশাররফ হোসেন খান মুশু, আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন জামিল, মো. খোরশেদ আলম কমেট, মো. শাহআলম গাজী এবং মরহুমের এসএসসি '৯৩ ব্যাচের সহপাঠী ও বন্ধুরা।

​জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুম মাইনুল ইসলাম মমিনের ছোট ভাই, কক্সবাজারের হোটেল ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক মো. মনিরুল ইসলাম মনির। তিনি তাঁর বড় ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। জানাজায় ইমামতি করেন মরহুমের বাড়ির মসজিদের সম্মানিত ইমাম সাহেব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়