বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১৬:১২

শাহরাস্তি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

শাহরাস্তি ব্যুরো।।
শাহরাস্তি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

শাহরাস্তি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দুপুরে শাহরাস্তি প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনে নিয়োজিত রিটার্নিং অফিসার, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহজাহানের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন ও সাংগঠনিক মীর হেলাল। সভায় নবাগত সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু ও সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিনের নিকট দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন ও সাংগঠনিক সম্পাদক মীর হেলাল। গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে শাহরাস্তি প্রেসক্লাবের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক পদে যৌথভাবে মো. কামরুজ্জামান সেন্টু ও ফয়েজ আহমেদ ( সমান সংখ্যক ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে মহিউদ্দিন নির্বাচিত হন। শাহরাস্তি প্রেসক্লাবের জরুরি সভায় সমঝোতার মাধ্যমে সাধারণ সম্পাদক হিসেবে প্রথমে মো. কামরুজ্জামান সেন্টু ও পরবর্তীতে ফয়েজ আহমেদ (আংশিক) দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ৩ মার্চ চলমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি তাদের দায়িত্ব গ্রহণ করেন। আগামী ক'দিনের মধ্যে শাহরাস্তি প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে শাহরাস্তি প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। পরে সবাই ইফতার মাহফিলে অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়