বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২১:১৭

হাজীগঞ্জে খাবার হোটেলে ৪৫ হাজার টাকা জরিমানা

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে খাবার হোটেলে ৪৫ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজীগঞ্জ বাজারে দুটি খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে জরিমানা আদায় করা হয়েছে ৪৫ হাজার টাকা। বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাজীগঞ্জ বাজারের নোয়াখালী হাজী হোটেল ও খাওয়া-দাওয়া হোটেল পরিদর্শনকালে খাবার তৈরির পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পাওয়া যায়। এছাড়া রান্না করা মাংস স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফ্রিজে সংরক্ষণ করার বিষয়টিও আদালতের নজরে আসে। এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় নোয়াখালী হাজী হোটেলকে ১৫ হাজার টাকা এবং খাওয়া-দাওয়া হোটেলকে ৩০ হাজার টাকা মিলিয়ে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি ব্যবসায়ীদের খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান।

আদালত পরিচালনাকালে সহযোগিতা করেন উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ জসিমউদ্দীন এবং হাজীগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়