প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৪:১২
মাদকবিরোধী অভিযানে ১ জনের ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট

চাঁদপুর সদর উপজেলায় রোববার (২১ জুন ২০২৬) মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে ১ জন অপরাধীকে ১টি মামলায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড আরোপ করা হয়। মাদকমুক্ত চাঁদপুর গড়তে জেলা প্রশাসন, চাঁদপুর-এর এরূপ অভিযান অব্যাহত থাকবে।








