রবিবার, ২১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৬:০৫

মতলবে ৬ মাদক সেবনকারী গ্রেফতার

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে ৬ মাদক সেবনকারী গ্রেফতার

মতলব দক্ষিণ উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামিসহ ৫ জন মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ জুন ২০২৬) দুপুরে মতলব পৌরসভার পশ্চিম বাইশপুর এলাকা থেকে বাইশপুর গ্রামের একাধিক মামলার আসামি অনিক গাজী (২২) কে গ্রেফতার করা হয়।

এদিকে পৌর শহরের কলাদী থেকে মোল্লা বাড়ির সাব্বির হোসেন মিথন(২০), দশপাড়া প্রধানিয়া বাড়ির রাইয়ান মাহমুদ (২০), ভাংগারপাড় কাজী বাড়ির শাকিল (২৭), উপাদি গ্রামের মো. জাহিদ (১৯) ও নরসিংদী সদর উপজেলার বর্তমানে নবকলস এলাকার মো. সিয়াম (১৮)কে গ্রেফতার করা হয়। তাদের সাথে মাদক ও মাদক সেবনের সরঞ্জামাদি পাওয়া গেছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি অনিক গাজীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের চাঁদপুরের বিজ্ঞ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়