বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ২২:৪৮

মতলবে মোটরসাইকেল ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রেদওয়ান আহমেদ জাকির।।

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে ও পৌরসভার দগরপুরে ইয়াবা ও মোটরসাইকেলসহ শাহ পরান (৩১), মো. ডালিম ওরফে মেজর ডালিম (৪০) ও সাগর মুন্সী (২০) নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (৬ মে ২০২৬)

মাদকবিরোধী অভিযানে ওই ইউনিয়নের হরিয়ন গ্রামের মৃত কলিম উদ্দিন বেপারীর ছেলে শাহ পরান ও পাটন গ্রামের শফিকুল ইসলাম মেম্বারের ছেলে মো. ডালিম ওরফে মেজর ডালিমকে ৮০ পিচ ইয়াবা এবং অবৈধ মাদকদ্রব্য বিক্রয় ও পরিবহনের কাজে ব্যবহৃত ১টি রেজিস্ট্রেশন নাম্বারবিহীন মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

এদিকে পৌরসভার দগরপুর বাজারের মসজিদের সামনে থেকে ৭ পিচ ইয়াবাসহ সাগর মুন্সীকে গ্রেফতার করা হয়। সে দগরপুর এলাকার মো. আনিস মুন্সীর ছেলে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ( ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মো. ডালিম ওরফে মেজর ডালিমের বিরুদ্ধে থানায় ১৫টি মামলা রয়েছে। উভয় আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিজ্ঞ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক উভয়কে জেলহাজতে পাঠায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়