শনিবার, ০৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
  •   কচুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  •   মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ২১:০৫

মতলবের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার

২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ২ জনের কারাদণ্ড

মাহবুব আলম লাভলু।।
২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ২ জনের কারাদণ্ড

জাটকা রক্ষায় পদ্মা-মেঘনায় চলছে মাছের অভয়াশ্রম। এ সময় নদীতে জাল ফেলা যাবে না। এ নিষেধাজ্ঞা মার্চ-এপ্রিল দু মাস কার্যকর থাকবে। কিন্তু জেলেরা মানতে চাচ্ছে না এই মানা। সুযোগ বুঝেই জাল ও নৌকা নিয়ে নদীত নেমে পড়ছে মাছ ধরতে। এদিকে প্রশাসনও রয়েছে কঠোর অবস্থানে। সরকারের এ কর্মসূচি বাস্তবায়নে প্রশাসন অভিযান চালিয়ে যাচ্ছে। মাছ শিকারের দায়ে ৪ জেলেকে আটক করে ২ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেল ৪টা হতে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর বাহেরচর ও চর উমেদ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. হাফিজ।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে ৪ জন আসামী আটক, ২টি নৌকা ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। ২ জন আসামিকে ৭ দিন করে করাদণ্ড প্রদান করা হয় এবং ২ জন অপ্রাপ্ত বয়স্ককে অভিভাবকদের জিম্মায় ছাড়া হয়। ২টি নৌকা পুলিশের হেফাজতে রাখা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, জাটকা রক্ষায় বর্তমানে মেঘনা নদী এলাকা অভয়াশ্রম হিসেবে মাছ শিকার নিষিদ্ধ রয়েছে। ওই নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকাররত অবস্থায় ৪ জেলেকে আটক করা হয়। ২ জন আসামিকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয় এবং ২ জন অপ্রাপ্তবয়স্ককে অভিভাবকের জিম্মায় ছাড়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলেই কঠোর ব্যবস্থা। অভিযানে মাঠে আছে প্রশাসন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়