বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪১

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটায় তিন ব্যবসায়ীকে গভীর রাতে দেড় লাখ টাকা জরিমানা

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটায় তিন ব্যবসায়ীকে গভীর রাতে দেড় লাখ টাকা জরিমানা

শাহরাস্তি উপজেলায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল ( উপরিভাগের মাটি) কাটার দায়ে তিন মাটি ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত চিতোষী পশ্চিম ইউনিয়নের সেতিনারায়ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের নির্দেশনায় শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয় এবং তিনজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু (এক্সেভেটর) মেশিনের ছয়টি ব্যাটারি জব্দ করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন শাহরাস্তি উপজেলা আনসার সদস্যরা। উপজেলা প্রশাসন জানায়, কৃষি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়