মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২২:১০

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সচেতনতামূলক কর্মসূচি

কাজী নাহিন।।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সচেতনতামূলক কর্মসূচি

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচির আয়োজন করেছে ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) চাঁদপুর শহরের পালবাজার সংলগ্ন বকুলতলাস্থ রেলওয়ে কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান ডা. পীযূষ কান্তি বড়ুয়া। তিনি বয়স্ক নারী-পুরুষের ডায়াবেটিস পরীক্ষা ছাড়াও রোগটি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

কর্মসূচিতে ক্লাবের সদস্যরা উপস্থিত থেকে এই স্বাস্থ্যসেবামূলক উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও সচেতন জীবনযাপনের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মাহমুদা খানম, সাবেক সভাপতি ও ক্লাব করেসপন্ডেন্ট তাসলিমা সুলতানা মুন্নী, সাবেক সভাপতি মিতু আক্তার, সাবেক সভাপতি নাসরিন আক্তার, আইপিপি ডালিয়া খানম, সাধারণ সম্পাদক ফৌজিয়া হোসেন পুতুল, কোষাধ্যক্ষ প্রীতি রাণী সাহা, সম্পাদক রুবিনা মরিয়ম এবং সদস্য নূরজাহান সেতু।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন রেলওয়ে কিন্ডারগার্টেনের সিনিয়র সহকারী শিক্ষক জনি চন্দ্র দাস, রোটার‌্যাক্টর কাজী আজিজুল হাকিম নাহিন ও সহকারী শিক্ষক নাজমুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়