সোমবার, ২৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৫:৫৫

শাহরাস্তিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন

মো. জাহাঙ্গীর আলম হৃদয়।।
শাহরাস্তিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন

রোববার (২৮ জুন‌ ২০২৬) সকাল ১০ টায়‌ শাহরাস্তিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান ।

উপস্থিত অভিভাবকদের তিনি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেন এবং ভিটামিন এ প্লাস কেনো খাওয়ানো হয় সে বিষয়টি বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন ডা. মোয়াজ্জেম হোসেন, এমও (ডিসি), চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি নাট্যকার রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয় সহ এমটি (ইপিআই), পরিসংখ‌্যানবিদ, স্বাস্থ‌্য পরিদর্শক, সিনিয়র স্টাফ নার্স সহ অন‌্যান‌্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মাসব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ১০ টি ইউনিয়ন এবং পৌরসভা ওয়ার্ডে ২৪১টি কেন্দ্রে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়