শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

আল-আমিন একাডেমিতে সভাপতি হলেন সদর ইউএনও

অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
আল-আমিন একাডেমিতে সভাপতি হলেন সদর ইউএনও

চাঁদপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল-আমিন একাডেমির গভর্নিং বডি বাতিল সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্তই বহাল রেখেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ সিপন মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। আল-আমিন একাডেমির অধ্যক্ষ বরাবর পাঠানো ওই চিঠিতে নতুন সভাপতিকে দ্রুত একটি অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে গভর্নিং বডি বাতিলের সপক্ষে বেশ কিছু নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে : আল-আমিন একাডেমি প্রতিষ্ঠায় ‘আল-আমিন সোসাইটি’র কোনো প্রত্যক্ষ অবদান না থাকা; একাডেমি প্রতিষ্ঠার পর ‘আল-আমিন সোসাইটি’র রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়া; বেআইনিভাবে গুণরাজদী ও বাবুরহাট এলাকায় দুটি পৃথক ক্যাম্পাস প্রতিষ্ঠা করা; মূল ক্যাম্পাস ও ছাত্রী ক্যাম্পাসে অনুমোদনহীন অতিরিক্ত শ্রেণি শাখা পরিচালনা করা এবং ধারণক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি অব্যাহত রাখা।

এসব বিষয়ে অধ্যক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক হয়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানমালা ২০০৯ (প্রবিধান ৪৯) এবং প্রবিধানমালা ২০২৪ (প্রবিধান ৬৩)-এর আওতায় সংস্থা পরিচালিত এই গভর্নিং বডি বাতিলের আগের আদেশই চূড়ান্তভাবে বহাল রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়