শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২১

নতুনদের আগমনে উৎসবমুখর বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ

নবীনদের ফুল ও কলম দিয়ে বরণ, অধ্যক্ষের সঙ্গে বৃক্ষরোপণ

নবীনদের ফুল ও কলম দিয়ে বরণ, অধ্যক্ষের সঙ্গে বৃক্ষরোপণ
আব্দুল্লাহ আল মামুন

নবীন শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে চাঁদপুরের ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন ও পরিচিতি অনুষ্ঠান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের পক্ষে ছাত্রদলের সদস্যরা। তাঁর এই আন্তরিক উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।

সহকারী অধ্যাপক সবিতা বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন। তিনি বলেন, “আজ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের জন্যে একটি বিশেষ দিন। তাদের জীবনের নতুন একটি অধ্যায় শুরু হলো।”

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে বড় হতে হবে। বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

অধ্যক্ষ মো. মোশারফ হোসেন বলেন, এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী বর্তমানে দেশ-বিদেশে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। অনেকে দেশের গুরুত্বপূর্ণ পর্যায়ে চাকরি করছেন, আবার অনেকে উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। নবীনদেরও মানুষের মতো মানুষ হয়ে পরিবার, সমাজ ও দেশের সম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

তিনি শিক্ষার্থীদের পিতা-মাতা ও শিক্ষকদের পরামর্শ মেনে নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের আরেকটি আকর্ষণীয় মুহূর্ত ছিলো নবীন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেনের বৃক্ষরোপণ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ-সচেতনতার বার্তাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীসহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। নবীনদের পদচারণায় পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়