প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৮:০৪
মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহআলম মিয়াজির সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. রবিউল আউয়াল ও মো. সুমন খানের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেন।
|আরো খবর
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান, ঢাকার সহকারী কর কমিশনার মো. শামীম হোসেন মিয়াজি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান নেছার, সদস্য রফিকুল ইসলাম রনি, মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মানিক রঞ্জন সরকার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. আ. সাত্তার বকাউল, সাবেক সদস্য আমির হোসেন ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. মাকসুদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক হাবিবুর রহমান ঢালী ও সমাজ সেবক মো. আরেফিন ইসলাম রনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।








