মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০১:২৪

লক্ষ্মীপুরে ওয়ার্কশপের আড়ালে তৈরি করা হতো আগ্নেয়াস্ত্র

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরে ওয়ার্কশপের আড়ালে তৈরি করা হতো আগ্নেয়াস্ত্র

লক্ষ্মীপুরে একটি ওয়ার্কশপে দেশীয় অস্ত্র তৈরির সন্ধান মিলেছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সেখান থেকে পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেলে সদর উপজেলার পশ্চিম চন্দ্রগঞ্জ বাজারে ডিবি পুলিশের অভিযানে এ ঘটনার উদঘাটন হয়। তবে ওয়ার্কশপের মালিক নুর উদ্দিন জিতু পালিয়ে যাওয়ায় আটক করতে পারেনি পুলিশ।

জানা গেছে, জিতু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার আব্দুল গোফরানের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের থেকে জানা গেছে, সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে জিতু দোকানঘর ভাড়া নিয়ে ওয়ার্কশপ ব্যবসা করছিলেন। এর আড়ালে তিনি দেশীয় এলজিসহ নানা ধরনের অস্ত্র তৈরি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় মালিক জিতু পালিয়ে যায়।

পুলিশ ওয়ার্কশপ থেকে একটি দেশীয় পিস্তল, কয়েকটি স্প্লিন্টার, স্প্রে, রাইফেল-শর্টগানের হাতলসদৃশ বিভিন্ন নকশার অন্তত ২৫টি কাঠের টুকরোসহ সরঞ্জাম উদ্ধার করে।

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, জিতু ওয়ার্কশপের আড়ালে অবৈধভাবে অস্ত্র তৈরি করে বিক্রি করে আসছিলেন। তাকে আটক করতে অভিযান চলছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়