বুধবার, ১২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০১:৩৮

মৌলভীবাজারে হাসপাতাল ও ডায়ালাইসিস সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে হাসপাতাল ও ডায়ালাইসিস সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা

বিভিন্ন অনিয়মের অভিযোগে মৌলভীবাজারে একটি ডায়ালাইসিস সেন্টার ও একটি প্রাইভেট হাসপাতালকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানোর সময় শহরের ঢাকা বাসস্ট্যান্ড সড়কের ‘সোনার বাংলা ফাউন্ডেশন’ নামের একটি ডায়ালাইসিস সেন্টারে যথাযথভাবে ওষুধ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী এই দণ্ড প্রদান করেন।

পরবর্তীতে পুরাতন হাসপাতাল সড়কের ‘আল হামরা (প্রাঃ) হাসপাতালে’ অভিযান চালানো হয়। সেখানে পোস্ট-অপারেটিভ রুমের ব্যবস্থাপনায় অনিয়ম এবং অটোক্লেভ (স্টেরিলাইজেশন) রুম অপরিচ্ছন্ন পাওয়ায় প্রতিষ্ঠানটিকে একই আইনে আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে পৃথক দুটি মামলায় এই দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও তাঁর টিমের পেশাগত সহায়তায় এবং সদর মডেল থানা পুলিশের একটি টিমের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে যথাযথ মান, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়