রবিবার, ১২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৭:৩১

​মানবিকতার অনন্য দৃষ্টান্ত

এতিম সন্তানের দায়িত্ব নিলেন কারী মোরসালিন

জসীমউদ্দীন (হৃদয়)।।
এতিম সন্তানের দায়িত্ব নিলেন কারী মোরসালিন

লক্ষ্মীপুরের রায়পুরে মানবিকতার এক উজ্জ্বল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ‘এম ইসলামিক ইনস্টিটিউট গাজী কমপ্লেক্স’-এর প্রতিষ্ঠাতা কারী মোরসালিন। চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কেতুয়া গ্রামের মরহুম নাসির উদ্দিন সাগরের এতিম সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তিনি।

​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নাসির উদ্দিন সাগরের আকস্মিক মৃত্যুতে তার পরিবারটি এক চরম অসহায়ত্বের মধ্যে পড়ে। বিশেষ করে তার শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে এক অনিশ্চয়তা তৈরি হয়। এ খবর জানতে পেরে তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রায়পুরের গাজী কমপ্লেক্সে অবস্থিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘এম ইসলামিক ইনস্টিটিউট’-এর প্রতিষ্ঠাতা কারী মোরসালিন।

​তিনি সাগরের পুত্র সন্তান রাসেল মাহমুদ (নাবিল)-এর ভরণপোষণ, বাসস্থান ও গুণগত শিক্ষার সমস্ত ব্যয়ভার আজীবন বহন করার ঘোষণা দেন এবং তাকে নিজের প্রতিষ্ঠানে নেওয়ার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন।

​এই বিষয়ে কারী মোরসালিন বলেন, "ইসলাম আমাদের এতিমদের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। নাসির উদ্দিন সাগরের অকাল প্রয়াণে তার পরিবার আজ অভিভাবকহীন। সমাজের সচ্ছল মানুষের দায়িত্ব এসব এতিম শিশুর পাশে দাঁড়ানো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি মাত্র। শিশুটি যেন সুন্দর পরিবেশে বড়ো হয়ে দেশের একজন সুনাগরিক এবং আদর্শ মানুষ হতে পারে, সেজন্যে আমি সবার দোয়া কামনা করছি।"

​কারী মোরসালিনের এই মহানুভবতা ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, ওলামায়ে কেরাম ও সর্বস্তরের সাধারণ মানুষ। অনেকেই বলছেন, বর্তমান সমাজে যখন মানুষ নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, তখন একজন এতিম সন্তানের পাশে এভাবে দাঁড়িয়ে কারী মোরসালিন যে দৃষ্টান্ত স্থাপন করলেন, তা সত্যিই প্রশংসনীয় এবং সমাজের অন্যান্য বিত্তবানদের জন্যে অনুকরণীয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়