রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯

দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে মাঠে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশ

আব্দুল্লাহ আল মামুন
দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে মাঠে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশ

শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চাঁদপুর পৌর এলাকায় টহল এবং পূজামণ্ডপ পরিদর্শনের কার্যক্রম জোরদার করেছে পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি। এরই অংশ হিসেবে রোববার (১৮ অক্টোবর ২০২৬) পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেন কমিউনিটি পুলিশের টহল দলের সদস্যরা। জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি দেওয়ান সফিকুজ্জামান এবং পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শাহেদুল হক মোরশেদ ও সাধারণ সম্পাদক নেপাল সাহার দিকনির্দেশনায় এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক মাসুদ পলোয়ান, কার্যনির্বাহী সদস্য চন্দন দে এবং ১৪ নম্বর অঞ্চলের টহল সদস্য হাবিবুল্লাহ পাটোয়ারী, হানিফ মিজি, সুবহান খান, সিরাজ সরকারসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে টহল দলটি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে এবং সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের নিরাপদ আরাধনা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে। উৎসবকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করে।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনে কমিউনিটি পুলিশিংয়ের এই টহল ও তদারকিমূলক ভূমিকা স্থানীয় বাসিন্দাদের মাঝে প্রশংসিত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়