শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৮:২৬

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

কবির হোসেন মিজি।।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
ক্যাপশন: চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সালের বদলির আদেশ বাতিলের দাবিতে সিভিল সার্জন কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধনের একাংশ।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সালের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করা এই কর্মকর্তাকে স্বপদে বহাল রাখার দাবি জানিয়েছেন তারা। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ডা. মো. রফিকুল হাসান ফয়সাল চাঁদপুরের স্বাস্থ্য বিভাগে অত্যন্ত সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কর্মক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব কর্মকর্তা-কর্মচারীদের কাছে সর্বদাই প্রশংসিত। হঠাৎ করে তাঁর মতো একজন নিষ্ঠাবান কর্মকর্তাকে বদলি করায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন সহকর্মীরা।

কর্মচারীরা আরও উল্লেখ করেন, স্থানীয় স্বাস্থ্য সেবার মান ধরে রাখা এবং চলমান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই পদে তাঁর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তার অবদান বিবেচনায় নিয়ে তাঁর বদলির আদেশটি অবিলম্বে পুনর্বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি তারা জোর আহ্বান ও আকুল আবেদন জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়