শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১

বাগাদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসীর পরিবারের পাশে জুয়েল মিজি

স্টাফ রিপোর্টার
বাগাদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসীর পরিবারের পাশে জুয়েল মিজি

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া প্রবাসী ওসমান হাওলাদারের পরিবারকে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও বাগাদী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর আলম জুয়েল মিজি প্রবাসীর স্ত্রীর হাতে এই নগদ অর্থ তুলে দেন। সহায়তা প্রদানকালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারটির মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছিলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়