শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৮

চাঁদপুরে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা

বিশেষ প্রতিনিধি।।
আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা

চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) তিনি সেখানে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে 'গার্ড অব অনার' প্রদান করে।

পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হক পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম অর্ধবার্ষিক কার্যক্রম খতিয়ে দেখেন। এ সময় তিনি কার্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক নথিপত্র, রেজিস্টার এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

অ্যাডিশনাল ডিআইজি দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি পেশাদারিত্ব, দক্ষতা ও সচেতনতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়