শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

কে. এম. লোকমান হোসেন বর্ষসেরা উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে দ্বিতীয়

অনলাইন ডেস্ক
কে. এম. লোকমান হোসেন বর্ষসেরা উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে দ্বিতীয়

গত শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) কক্সবাজারের হোটেল সী প্যালেসে অনুষ্ঠিত ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০২৫-এ গণ-গ্রামীণ বীমায় বর্ষসেরা উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে ১ম স্তরে সারাদেশে দ্বিতীয় হওয়ায় চাঁদপুর জোন অপারেশন সেন্টার (জক)-এর ভিপি (উন্নয়ন) কে. এম. লোকমান হোসেনের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন কোম্পানীর পরিচালনা পর্ষদের পরিচালক শাহাদাত হোসেন ও জিহাদুর রহমান। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন কোম্পানীর নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ সদস্য আদিবা রহমান।

জনাব কে. এম. লোকমান হোসেনের এমন সাফল্যে চাঁদপুর জকের আওতাধীন ইলশেগুঁড়ি ইউনিটের ম্যানেজার মাহমুদা খানম তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়