প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২১:০১
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬
চাঁদপুরে পুলিশ সদস্যদের প্যারেড ও ক্যাম্প প্রশিক্ষণ শুরু
আব্দুল্লাহ আল মামুন।।

পুলিশের অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে চাঁদপুরে প্যারেড ও ক্যাম্প প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।
|আরো খবর
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা এবং দায়িত্ব পালনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্যারেড ও ক্যাম্প প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের যথাযথ প্রস্তুতি, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।







