মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৭

মতলবে বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন
মতলবে বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও কে এম ইশমামসহ অতিথিরা। ছবি : দৈনিক চাঁদপুর কণ্ঠ

মতলব দক্ষিণ উপজেলায় বেওয়ারিশ কুকুরের র‍্যাবিস (জলাতঙ্ক) ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে মতলব পৌরসভা মিলনায়তনে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ইউএনও কে এম ইশমামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ক. ম. মহসীন। কার্যক্রমটির সার্বিক তত্ত্বাবধান করছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাকির হোসেন।

পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার বিভিন্ন এলাকায় তিনটি দল (টিম) ভাগ হয়ে আগামী চার দিনব্যাপী এ ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করবে। উদ্বোধনকালে পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিশেষায়িত ডগ স্কোয়াডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই ক্যাম্পেইনের মাধ্যমে বেওয়ারিশ কুকুরকে প্রতিষেধক টিকার আওতায় এনে জলাতঙ্ক প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রাণীকল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এমন সুসংগঠিত উদ্যোগ পৌর এলাকায় মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়