রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৮

বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
অনলাইন ডেস্ক

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করার লক্ষ্যে কুমিল্লার বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গেলো বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু মুছা ভূঞা।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, পরীক্ষার প্রস্তুতি এবং অভিভাবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শমূলক বক্তব্য দেওয়া হয়। প্রধান অতিথি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আবু মুছা ভূঞা বলেন, আগামী দাখিল পরীক্ষার্থী এবং অষ্টম ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী ভালো ফলাফল করবে, তাদের নিজস্ব তহবিল থেকে আর্থিক পুরস্কার প্রদান করা হবে। তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান এবং এ বিষয়ে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

পরে উপস্থিত অভিভাবকদের বক্তব্য ও মতামত গ্রহণ করা হয়। তারা মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সবশেষে মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা রমিজ উদ্দিন সরকার মোনাজাত পরিচালনা করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অভিভাবক সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিভাবক সমাবেশ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়