শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১০:৪৯

মাদকমুক্ত সমাজ গঠনে নিজ গাছতলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ

বিশেষ প্রতিনিধি।।
মাদকমুক্ত সমাজ গঠনে নিজ গাছতলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ

মাদকমুক্ত সমাজ গড়তে গণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরে মাদকবিরোধী আলোচনা ও লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) চাঁদপুর সদর উপজেলার নিজ গাছতলা এলাকার বায়তুল ইমাম জামে মসজিদে জুমার নামাজের সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনায় মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

পরে জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের এ ধরনের কার্যক্রম মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করবে বলে মনে করছেন স্থানীয়রা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়