বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ২১:৩৬

ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এগিয়ে শরীফ মজুমদার

অনলাইন ডেস্ক
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এগিয়ে শরীফ মজুমদার

জমে উঠেছে চাঁদপুর জেলার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে হাজীগঞ্জ বাজার। প্রার্থীরা নিরলসভাবে ছুটছে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের দ্বারে দ্বারে। দোয়া আর ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।

বুধবার (২৬ আগষ্ট) হাজীগঞ্জ বাজার ঘুরে সরেজমিনে দেখা গেছে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী শরীফ মজুমদার ‘পাঞ্জাবী’ মার্কার ব্যাপক জনসমর্থন। তিনি তরুন ও উচ্চ শিক্ষিত হিসেবে ব্যবসায়ীদের আস্থা, বিশ্বাস ও সমর্থন অর্জন করতে পেরেছেন।

জানা যায়, শরীফ মজুমদার দীর্ঘদিন ধরে সুনাম ও সততার সাথে হাজীগঞ্জ বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন। এছাড়া তার পারিবারিক ও সামাজিক ঐতিহ্য রয়েছে। শরীর মজুমদারের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে ব্যবসায়ী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় নামেন সমর্থকেরা।

শরীফ মজুমদার রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করার পাশাপাশি কামিল (এমএ) ডিগ্রীও অর্জন করেন। তাছাড়া ব্যবসার পাশাপাশি নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন৷

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী শরীফ মজুমদার বলেন, হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে একটি আধুনিক, নিরাপদ ও ব্যবসায়ীবান্ধব বাজার গড়ে তোলার জন্যই কাজ করবো। স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে বিজয়ী নেতৃত্ববৃন্দকে সহযোগিতা করবো।

শরীফ মজুমদারের 'পাঞ্জাবী' মার্কার সমর্থনে সর্বস্তরের ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রচারণায় উৎসবমুখর পরিবেশে অংশ নিতে দেখা গেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, হাজীগঞ্জ বাজারের সাধারণ ব্যবসায়ীদের মাঝে ‘পাঞ্জাবী’ মার্কার পক্ষে জনসমর্থনের জোয়ার ততই দৃশ্যমান হয়ে উঠছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

উল্লেখ্য, আগামী ২৯ আগষ্ট রবিবার সকাল থেকে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে৷

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়