প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০১:৫৭
একজন বিভাগীয় কমিশনারের আন্তরিকতা....

বুধবার (১২ আগস্ট ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে বর্ষামঙ্গলের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। অনুষ্ঠানশেষে বিভিন্ন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় একজন বিজয়ী শারীরিক প্রতিবন্ধী মঞ্চে উঠে আসে। তার উচ্চতা অনেক কম হওয়ায় বিভাগীয় কমিশনার পুরস্কারটি হাতে নিয়ে বসে তার হাতে পুরস্কারটি তুলে দেন। বিষয়টি উপস্থিত সবার দৃষ্টি কেড়ে নেয়।
ডিসিকে/ এমজেডএইচ








