রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২৩:২৯

মতলব উত্তরে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

খেলাধুলা শৃঙ্খলা, ঐক্য, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে

----------আলমগীর সরকার

মাহবুব আলম লাভলু ও মো. কামরুল হাসান রাব্বি।।
খেলাধুলা শৃঙ্খলা, ঐক্য, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে
ছবি: মতলব উত্তরে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী সভায় বক্তব্য রাখছেন মো. আলমগীর সরকার।

মতলব উত্তর উপজেলার এখলাছপুর এসএসসি ২০২৫ ব্যাচের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সিজন-১ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ আগস্ট ২০২৬) বিকেলে এখলাছপুর মাঠে আয়োজিত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার।

উদ্বোধক হিসেবে ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু। উদ্বোধনী খেলায় এখলাছপুর ব্রাদার্স কিং বনাম হানিরপাড় স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। ২৫ মিনিট করে ৫০ মিনিটের খেলায় দুই দল একটি করে গোল করে। পরে টাইব্রেকারে হানিরপাড় স্পোর্টিং একাদশ বিজয়ী হয়। টান টান উত্তেজনাপূর্ণ এই খেলা হাজার হাজার দর্শক উপভোগ করে। প্রধান অতিথি আলমগীর সরকার বলেন, খেলাধুলা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, ঐক্য, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। ফুটবল তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, আজকের এই সুন্দর আয়োজন তারই একটি প্রশংসনীয় উদাহরণ। আমি আশা করি, খেলোয়াড়রা প্রতিযোগিতার পাশাপাশি খেলোয়াড়সুলভ মনোভাব, সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় রাখবে। আয়োজকদের এমন সুন্দর উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানাই।

উদ্বোধক খায়রুল হাসান বেনু বলেন, খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে। বিশেষ করে তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমি আশা করি, উভয় দলের খেলোয়াড়রা সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেবে এবং খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রাখবে। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকুক, এই প্রত্যাশা করি।

এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক কাশেম মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু ও উপজেলা মহিলা দলের নেত্রী রাহেলা আক্তার। পরিচালনায় ছিলেন রাসেল কাজী, মো. জহির, মো. সাজ্জাদ। ধারাভাষ্যকার ছিলেন মো. মিরাজ আহম্মেদ মুন্না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়