প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১২:৩৫
চাঁদপুরের সাবেক ক্রিকেটার হুমায়ুন কবির খোকন আর নেই

চাঁদপুর মৎস্য ব্যবসায়ী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মরহুম ইদ্রিস আলী গাজীর জ্যেষ্ঠ পুত্র এবং সাবেক বিশিষ্ট ক্রিকেটার হুমায়ুন কবির খোকন আর নেই।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১১টায় তিনি হৃদরোগজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর আকস্মিক প্রয়াণে স্থানীয় ক্রীড়াঙ্গন ও ব্যবসায়ী সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫ এবং নিতাগঞ্জ ক্রীড়া চক্র পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
উল্লেখ্য, হুমায়ুন কবির খোকন ছিলেন চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক ও বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড়, ক্রীড়া সংগঠক কামরুল ইসলামের একমাত্র বোনের জামাই।
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বাদ জুমা নামাজে জানাজাশেষে তাকে চাঁদপুর বড় স্টেশন এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করার কথা।








