রবিবার, ০২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৫:২১

নারী ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশে ড্যাফোডিল ইউনিভার্সিটি ও ইউএই দূতাবাসের যৌথ সেমিনার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
নারী ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশে ড্যাফোডিল ইউনিভার্সিটি ও ইউএই দূতাবাসের যৌথ সেমিনার

পরিবর্তনশীল বিশ্বে নারীর সক্ষমতা বৃদ্ধি এবং নেতৃত্বের নতুন সুযোগ তৈরির লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইউ) এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের যৌথ উদ্যোগে একটি উচ্চপর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের আন্তর্জাতিক কনফারেন্স হলে 'পরিবর্তনশীল বিশ্বে নারী ক্ষমতায়ন : নেতৃত্ব, উদ্ভাবন এবং সুযোগ' শীর্ষক এই সেমিনারটি আয়োজিত হয়।

|আরো খবর

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এইচ. ই. আব্দুল্লাহ আলি আল হামুদি। তিনি তাঁর বক্তব্যে সংযুক্ত আরব আমিরাতের সামগ্রিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। শিক্ষা, ব্যবসা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে নারীদের অবদানের প্রশংসা করে তিনি দক্ষ মানবসম্পদ তৈরিতে নারী ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন আন্তর্জাতিক ব্যবসায়িক পরামর্শক এবং বহুভাষী উদ্যোক্তা লরা অ্যাকার। তিনি দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে নারীদের নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা এবং জীবনব্যাপী শিক্ষার মাধ্যমে দক্ষতা উন্নয়নের আহ্বান জানান ।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবালসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ।

সেমিনারের একটি উল্লেখযোগ্য দিক ছিলো ডিআইইউ-এর আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ-তে স্থাপিত 'ডিআইইউ আরএকে ক্যাম্পাস'-এর প্রসারের বিষয়টি ।

উল্লেখ্য যে, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ই প্রথম বাংলাদেশী বিশ্ববিদ্যালয় হিসেবে বিদেশে পূর্ণাঙ্গ শাখা ক্যাম্পাস স্থাপন করে একটি মাইলফলক সৃষ্টি করেছে।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একাডেমিক সহযোগিতা এবং গবেষণার ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে। সেমিনার শেষে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়