রবিবার, ০২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ২১:৩৫

শাহরাস্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
ক্যাপশন - শাহরাস্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন মাওলানা আবুল হোসাইন।

শাহরাস্তিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বছরপূর্তি এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহরাস্তি উপজেলা ও পৌর শাখা। শনিবার (১ আগস্ট ২০২৬) বাদ আসর উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌরসভার নেতা-কর্মীরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা কামাল। সঞ্চালনা করেন শাহরাস্তি পৌর জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাওলানা শাহ আলম। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর বাদশা ফয়সাল, পৌর জামায়াতের নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, উপজেলা জামায়াত নেতা মাওলানা সাব্বির আহমেদ ওসমানী, মাস্টার সালাউদ্দিন, ডা. আবুল বাশার, আব্দুল আউয়াল, মাওলানা শাহজালাল, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মিজানুর রহমানসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা।

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশশেষে কালীবাড়ি দক্ষিণ বাজার থানা রোড থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরবাজার উত্তর বাজারে গিয়ে পৌঁছায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়