মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২১:১৩

হাজীগঞ্জে লিজকৃত সওজের জমিতে টয়লেট নির্মাণের চেষ্টা, আদালতের নিষেধাজ্ঞা জারি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
হাজীগঞ্জে লিজকৃত সওজের জমিতে টয়লেট নির্মাণের চেষ্টা, আদালতের নিষেধাজ্ঞা জারি

হাজীগঞ্জ উপজেলার বাকিলা মধ্যবাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লিজকৃত জমিতে অপর একটি পক্ষের টয়লেট নির্মাণের উদ্যোগ আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ হয়েছে। আদালতের এ আদেশে লিজগ্রহীতা স্বস্তি প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) আদালতের নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্যে হাজীগঞ্জ থানার একজন উপ-পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেন।

অভিযোগকারী ও লিজগ্রহীতা বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে হুমায়ুন কবির। তিনি জানান, গত ১৮ মার্চ ২০২৬ তারিখে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন করার পর ১৩ জুলাই ২০২৬ তারিখে সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে ২৩২৯ নম্বর দাগের ০.০৭২৭ একর জমি আবাসিক প্রবেশপথ হিসেবে ইজারা পান। ওই লিজকৃত জমির পেছনে তার নিজস্ব মালিকানাধীন ও দখলীয় সম্পত্তি রয়েছে।

তার অভিযোগ, প্রতিপক্ষরা বাকিলা বাজার ব্যবসায়ী কমিটির সদস্য হওয়ায় প্রভাব খাটিয়ে সরকারি লিজকৃত জমিতে জোরপূর্বক টয়লেট নির্মাণের চেষ্টা চালিয়ে আসছে। বাজারে ইতোমধ্যে একটি টয়লেট থাকা সত্ত্বেও তারা লিজকৃত জমিতেই নতুন টয়লেট নির্মাণ করতে চাইছে। এ বিষয়ে বাধা দেওয়ায় তাকে প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় তিনি টয়লেট নির্মাণকাজ বন্ধ রাখতে আদালতের শরণাপন্ন হন। পরে আদালত নির্মাণকাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

সরেজমিনে দেখা যায়, সংশ্লিষ্ট স্থানে ইতোমধ্যে মাটি কেটে গর্ত করা হয়েছে। পাশেই ইটের খোয়া ও বালু মজুত রাখা হয়েছে। গর্তের ভেতরে ইটের গাঁথুনি দিয়ে উত্তর-দক্ষিণমুখী একটি সরু ও লম্বা কাঠামো নির্মাণের কাজ শুরু করা হয়েছে। পাশের গর্তে পানি জমে রয়েছে। এছাড়া খননকাজের সময় তোলা মাটি ফেলে বাজারের পানি নিষ্কাশনের ড্রেন আংশিক ভরাট হয়ে গেছে।

হুমায়ুন কবিরের মামলায় প্রতিপক্ষ করা হয়েছে রুহি দাস বণিক এবং সড়ক ও জনপথ (রোডস অ্যান্ড হাইওয়েজ) অধিদপ্তর, হাজীগঞ্জ শাখাকে।

এ বিষয়ে রুহি দাস বলেন, "এ ধরনের কোনো কাজ আমি বা আমার প্রতিষ্ঠান করিনি। তাই এ বিষয়ে আমার কিছু জানা নেই।"

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, "আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি সংশ্লিষ্ট পক্ষকে অবহিত করতে আজ একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়