সোমবার, ২৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০০:৫৩

মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা
ছবি: মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা।

বর্ষা মৌসুমকে কেন্দ্র করে মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী সটাকি বাজারে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটা, মাপজোক, পেরেক লাগানো ও রং করার কাজে ব্যস্ত দেখা যায় অভিজ্ঞ মিস্ত্রিদের।

স্থানীয় সূত্রে জানা যায়, সটাকি বাজার বহু বছর ধরে কাঠের নৌকা নির্মাণের জন্যে সুপরিচিত। এখানকার দক্ষ কারিগরদের তৈরি নৌকা মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাজীগঞ্জ, কচুয়া, ফরিদগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। বর্ষা মৌসুমে নদী ও খালে চলাচল এবং মাছ ধরার কাজে ব্যবহারের জন্যে ছোট-বড় বিভিন্ন আকারের নৌকার চাহিদা বেড়ে যায়। ফলে এ সময়টিই কারিগরদের সবচেয়ে ব্যস্ত মৌসুম।

নৌকা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট মিস্ত্রিরা জানান, একটি নৌকা তৈরি করতে আকারভেদে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগে। তবে কাঠ, পেরেক, রং ও অন্যান্য নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও আগের তুলনায় অনেক বেড়েছে। তবুও ঐতিহ্য ধরে রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তারা।

স্থানীয়রা জানান, আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও নদীমাতৃক জনপদে কাঠের নৌকার গুরুত্ব এখনো কমেনি। বিশেষ করে বর্ষা মৌসুমে যোগাযোগ, কৃষিকাজ ও মাছ ধরার জন্যে নৌকার বিকল্প নেই। তাই সটাকি বাজারের এই ঐতিহ্য আজও টিকে আছে দক্ষ কারিগরদের পরিশ্রম ও অভিজ্ঞতার ওপর ভর করে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়