প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০১:২৭
ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা

শ্রাবণের দিনগুলোতে সারাদিন বৃষ্টি হওয়াটা স্বাভাবিক। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চাঁদপুরে সোমবার (২০ জুলাই ২০২৬) দুপুরে ভারী বৃষ্টিপাত হয়েছে। কয়েক ঘণ্টার টানা বর্ষণে জনজীবন অনেকটা স্থবির হয়ে ওঠে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন শহরবাসী। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার পূর্বাভাসে নতুন করে ভারী বর্ষণের দেখা দেয় চাঁদপুরেও।
|আরো খবর
সোমবার ভোরে এবং দুপুর ১২টা থেকে দু দফা চাঁদপুরের বিভিন্ন এলাকায় টানা ভারী বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়। নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় সোমবার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। আবহাওয়া বুলেটিনে গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের খবরে বলা হয়েছে, রংপুরের তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ১৯৮ মিলিমিটার, যা অতি ভারী বৃষ্টি। এদিকে চাঁদপুর আবহাওয়া কর্মকর্তা শাহ্ মুহাম্মদ শোয়েব জানান, সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চাঁদপুরে ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ডিসিকে /এমজেডএইচ








